।। অসমিয়া-বাংলা- সিলেটি লিপি ।। সপ্তম অধ্যায় ৷৷
৷৷ অসমিয়া ভাষা এবং বাংলার সিলেটি ভাষাবৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক ৷৷ ৷৷ একটি কালানুক্রমিক এবং কালিক অনুসন্ধান ৷৷ সপ্তম অধ্যায় ৷৷ 📚📚📚📚📚📚📚 ( মূল গবেষণা অভিসন্দর্ভে ‘ উপভাষা ’ শব্দটিই ছিল , ‘ ভাষাবৈচিত্র্য ’ ছিল না । আই পি এ ( IPA) এবং সিলেটি হরফগুলো যদি বা এখানে নাও পড়তে পারেন এখানে ক্লিক করে বা একেবারে নিচে গোগোল ড্রাইভে পিডিএফে পড়ুন। ছবিগুলো দুবার ক্লিক করলে বড় হয়ে যাবে। আগে পরের অধ্যায়গুলোরজন্যে এখানে ক্লিক করুন।) লি পি নিয়েও দুই ভাষাতে এবং সিলেটির একটি নিজস্ব তর্ক আছে।লিপিটির কী নাম? অসমিয়া না বাংলা। বাংলাই কেন,অসমিয়া নয় কেন?লিপি দুটো এসেছে কোত্থেকে? কুটিল লিপি না,কামরূপী লিপির থেকে? বাংলা লিপির থেকে অসমিয়া এসেছে,না কি অসমিয়ার থেকেই বাংলা? সিলেটির কি আলাদা লিপি আছে? সেই লিপি কি এরই জন্যে ছিল যে ভাষাটিই স্বতন্ত্র ভাষা ছিল।আর এখন কি বাংলা এই ভাষাগোষ্ঠীকে গ্রাস করে ফেলেছে বলেই স্বতন্ত্র লিপি নেই হয়ে গেছে?এই সব বিচিত্র প্রশ্নই মাঝে মধ্যে উঠে আসে। ...